কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রশাসন ও সংস্থাপন শাখার অধীনে বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
নিয়োগের সংক্ষিপ্ত তথ্য:
- প্রতিষ্ঠান: কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়
- নিয়োগ: ৫টি পদে
- মোট পদ: ২৩টি
- আবেদন মাধ্যম: অনলাইন
- আবেদন শুরু: ৩১ আগস্ট ২০২৬, সকাল ১০টা
- আবেদনের শেষ সময়: ২৭ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৪টা
- আবেদনের ওয়েবসাইট: tmed.teletalk.com.bd
পদ ও পদসংখ্যা
১. কম্পিউটার অপারেটর — ২টি পদ
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
২. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর — ৪টি পদ
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
৩. ক্যাশিয়ার — ১টি পদ
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৪. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক — ৬টি পদ
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৫. অফিস সহায়ক — ১০টি পদ
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য tmed.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। আবেদন সম্পন্ন করার পর Teletalk প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে নির্ধারিত আবেদন ফি জমা দিতে হবে।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, অভিজ্ঞতা, কোটাসহ বিস্তারিত তথ্য আবেদন করার আগে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হলো।
আবেদনের শেষ সময়: ২৭ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৪টা।